বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশাল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মো: জাহাংগীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেলাল এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যদের সকাল ৮টার দিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাদের সকাল ১০টার পর ঢাকার আদালতে হাজির করা হয়।