দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনির ১৮টি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সূত্র : বাসস