রাজধানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এ মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

আরাভ খান দুবাইয়ে পলাতক রয়েছেন।

২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পর তার ভাই হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এই মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২১ সালের নভেম্বরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

সূত্র : বিবিসি