বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল।

আজ বুধবার বিকেলে সাড়ে ৪টায় গুলশান-২ এর ৫৫ নম্বর রোডে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,

বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ এ বৈঠকে উপস্থিত থাকবেন।