রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন খালিদ হাসান সিয়াম (২২), মো: রিফাত ওরফে আবির (২৫), কুসুম আক্তার (২৭), মো: মোশারফ মিয়া ওরফে মোস্তাকিম (২০), সামিয়া আক্তার জরিনা (১৮), কাজল আক্তার আঁখি (২২), আবু ইউসুফ (৭০), জাহিদুল ইসলাম জাহিদ (৫৩), আবুল হোসেন (৬৭), রিয়াজ শেখ ওরফে সজীব (২৪), রাহাতুল ইসলাম (১৯), মো: রবিন (৪২), মো: আব্দুর রহিম (৪৭), মো: মনিরুজ্জামান, সোহান (১৯), মো: রাসেল (২৬) ও সৈয়দ আবুজর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস