ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো: হৃদয় (২৪), মো: শামিম (৪৫), মো: আজগর হোসেন (৩৮), মো: আরিফ (২৮), মো: আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো: ফয়সাল (২২), জিহাদ (২৬), মো: রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো: মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস