রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও আলামত উদ্ধার এবং গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্যানুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১২ জন রয়েছেন।

এছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, দুটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাকু, মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস