রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫০ লাখ টাকা ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে র্যাবের কটি, ওয়ারলেস সেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র : বাসস