রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, রোববার থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সুমন (২৬), মো: আরিফ (২৭), সুজন (৪২), আইয়ুব (৩০), মো: আরিফ (২০), মো: সাফায়াত (২০), ইমরান (৩০), মো: রুবেল (২২), মো: নাসির (২৮), রাসেল আহম্মেদ ডালিম (৩৭), আবু সাইদ (১৯), শাহারিয়ার নাজিম জয় (২০), মো: জামাল ওরফে মেহেদী হাসান (১৯), মো: মোবারক হোসেন (১৯), মো: রাকিব (২৪), মো: ইউসুফ (২৬), মো: কাউছার (২৩) ও মো: শুভ (২১)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস