নয়া দিগন্ত অনলাইন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি, ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, পাঁচটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৭১৫টি গাড়ি ডাম্পিং ও ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস