রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, বুধবার এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন মো: রমজান (২৫), নয়ন সরকার, মো: সুরুজ (২১), মো: সাইফ জাহান ওরফে সুবিন (২৫), বকুল ঋষি (৩২), মো: টুটুল (২৬), মো: সোহেল (৩৬), রাব্বি (২৬), মো: জাহিদ (৪০), অমিত বাড়ৈ (২৮), মো: বাবুল (৫২), মাসুদ রানা (৪০), মো: আল-আমিন (২৪), মো: ইকবাল হোসেন (২৫) ও মো: আঙ্গুর (২৫)।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন মো: ইয়াসিন (২১), মো: ফয়সাল হোসেন (৪০), অর্জুন সরকার (২৩), মো: সোহেল রানা (১৯), মো: লিটন মিয়া (৩৫), মো: হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২), মো: আমির হোসেন (৩৭), বাচ্চু শেখ (৪০), মো: জুয়েল (১৮) ও মুজাহিদ (২৩)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস