রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, রোববার এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মনির (৩৫), শামীম (৩০), মো: সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফাল্গুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল, আব্দুল কুদ্দুস (৬০), মো: সুমন (৪৬), মো: সেলিম (৫৫), মো: রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০), মো: শাকিল হোসেন (২৮), শিমুন মজুমদার (২৬), আল আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, হাসান (৩০), লিটন (২৬) ও মো: হাদিন (২২)।

হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোহাম্মদ জিসান (২৫), প্রতাপ কুমার (১৯), মোহাম্মদ হোসেন (৩২), আমির হোসেন (২২), তোতা মিয়া (৪০), মো: গাফফার (৪০), হেলাল (২৫), মো: বাদল (৪২), মোহাম্মদ বিজয় (২৯), আব্দুল মজিদ (৫৫), আলী আকবর (৪০), মো: মিজান আলী (৪১), রায়হান (৩২), মো: মফিজুর রহমান, রাজিয়া বেগম (৫০), আহাদ (৩০) ও মো: সুমন (২৩)।

মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: আকবর আলী, নুর মোহাম্মদ (২৩), মো: সাইমুন (২১), মো: সাজ্জাদ মোল্লা শিশির (২৮), মো: সজিব (২৮), মো: রিফাত হোসেন জয় (২৩), আশিক (২৪), মো: জনি (১৯), মো: মাহফুজ (২১), মো: রাকিব হোসেন (২৬), মো: নিরব হোসেন (২৭), মো: সোহানুর রহমান (২৬), মো: ইয়াছিন খান (১৯) ও মো: ইমন মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস