ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানার ২৮ জন, শাহআলী থানার ১৭ জন, পল্লবী থানার ৩১ জন, কাফরুল থানার ১৮ জন, দারুস সালাম থানার ১৮ জন, রূপনগর থানার ১০ এবং ভাষানটেক থানার ৮ জন।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।