কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নুরছ শফি (৩৫), সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলেট ফারুক (৩৭) ও হারবাং ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।