জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ২৮ বছর হবে।

আজ শুক্রবার সকালে উপজেলার বগারচর এলাকার নূর আলীর পাটক্ষেতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন ধান কাটতে গেলে সেখানে একটি পাট ক্ষেতে ধুয়া উড়তে দেখে। তারা সেখানে গিয়ে দেখে অজ্ঞাত এক নারীর শরীর থেকে ধুয়া বের হচ্ছে তৎক্ষণে অজ্ঞাত ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের অনেক অংশ আগুনে পুড়ে গেছে। লাশটি পুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির মুখমণ্ডলসহ শরীরের বেশিভাগ আগুনে পড়ে গেছে। লাশটির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।