ফেনী সোনাগাজীর দুর্ধর্ষ ডাকাত সর্দার ও ১৪ ডাকাতি মামলার আসামি শেখ ফরিদকে (৩৬) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাহেবের ঘাট সেতুর পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরিদ চরছান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরছান্দিয়া গ্রামের উলানি মোস্তফা মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শেখ ফরিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতি ও বিস্ফোরকদ্রব্য আইনে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন থানায় ১৪টি মামলা ও ছয়টি ওয়ারেন্ট রয়েছে।