ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

স্থান

গৌরনদী

Gournadi

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অনিম সরদার (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত অনিম ওই এলাকার স্বপন সরদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন অনিম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন।

শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।