গাজীপুরের শ্রীপুরের গোসিংঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইদুর রহমান শাহীন গোসিঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘দুপুরে গোসিঙ্গা বাজার থেকে সাইদুর রহমান শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোন মামলায় আদালতে পাঠানো হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।’