সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ে ১ জন নিহত হয়েছেন। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (২২ জুন) বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার তার বাহিনী নিয়ে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার ঘাদিয়ালা গ্রামে পালিয়ে যান। সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করলে তারা সেই গ্রামে আশ্রয় নেন।
পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে আবু সাইদ (৩৩) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি দিরাই উপজেলার তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় দুইজনকে সেনাবাহিনী আটক করেছে।