গৌরনদীতে দু’টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার হোসনাবাদ ও সরিকল বন্দরে এ কেন্দ্র দু’টি কেন্দ্রের উদ্বোধন করা হয়।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

স্থান

গৌরনদী

Gournadi
ভূমি অফিস উদ্বোধন করছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন | নয়া দিগন্ত

ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালের গৌরনদী উপজেলায় দু’টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার হোসনাবাদ ও সরিকল বন্দরে এ কেন্দ্র দু’টি কেন্দ্রের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, ভূমি সেবাকে জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাঠপর্যায়ে সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ভূমি অফিসে সেবাগ্রহীতারা যেন প্রতারিত না হন এবং কোনো ধরনের দুর্নীতির শিকার না হন, সে লক্ষ্যে সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকাশ চন্দ্র বাড়ৈসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন এই সেবা কেন্দ্রগুলোতে নামজারি, খতিয়ান ও জমির তথ্য যাচাইসহ নানা ভূমি সেবা পাওয়া যাবে।