বীরগঞ্জ-কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বীরগঞ্জের ২৬ মাইল নামক স্থানে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে। তাদের একজন হলেন মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম। অপরজন দেলোয়ার।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থানার লোকজন ঘটনার শুরু থেকেই তদারকি করছে। এখন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। এবং লাশ ঘটনাস্থলেই আছে।