কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আবারো মনোনীত হয়েছেন মো: নুরুল ইসলাম।
এর আগে (২ জুলাই) তিনি প্রথমবারের মতো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
গত এক বছরে নুরুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের কৃতী ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান, পরলোকগত সাবেক প্রধান শিক্ষককে মরণোত্তর সম্মাননা এবং এলাকার সফল পিতাদের স্বীকৃতি প্রদানের মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
সংশ্লিষ্টদের মতে, এসব আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা এবং ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি করেছে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রেস বিজ্ঞপ্তি