কক্সবাজারের ঈদগাঁওয়ে খালের পানিতে ডুবে তিন বছরের একটির শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাদিতলা খাল থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
ওই শিশুটির নাম মরিয়ম। সে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মধ্যম ভাদিতলা এলাকার ফরিদুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাদিতলা খাল থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়।
বাড়ির আশপাশে খেলতে খেলতে কোনো একসময় খালে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, একটি শিশু পানিতে পড়ে মারা গেছে বলে খবর পেয়েছি।