গৌরনদীতে কথা সাহিত্যিকদের আড্ডা

আড্ডায় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি-সাহিত্যিকগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

স্থান

গৌরনদী

Gournodi

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাঙলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে বরিশালের গৌরনদীতে কথা সাহিত্যিকদের বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ড. তপংকর চক্রবর্তী।

প্রধান আলোচক ছিলেন কবি সিকদার রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন ড. বিনয় ভূষন, ড. চিন্ময় হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার, অধ্যাপক আব্দুল হাকিম, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

আড্ডায় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি-সাহিত্যিকগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।