বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) পদে যোগদান করেছেন কৃষি বিজ্ঞানী ড. মুন্নুজান খানম। বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি এ পদে যোগদান করেন।
১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে ৩০ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়া এ পদে যোগদানের আগে তিনি উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী (সিএএসআর) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, ড. মুন্নুজান খানম ১৯৬৭ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি ডিগ্রি এবং ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। এছাড়া দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৩০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।