কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে তারেক (৩৫) নামে এক লবণ চাষীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় লবণের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

তারেক একই এলাকার মরহুম ছৈয়দ আহমদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মৌলভী আবদুল্লাহ জানান, হঠাৎ বৃষ্টি এবং বাতাস শুরু হলে তারেক মাঠ থেকে লবণ তুলতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মছিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।