জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সাড়ে ৪টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন রোগী ও ভিক্ষুক ছিলেন। বিকেলে স্থানীয়রা রাস্তায় পাশের ডোবার কচুরিপানার নিচে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেয়।

কামালবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় এখনো জানা যায়নি। তবে লাশটি উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’