সোনারগাঁয়ে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিন চাইল্ড কিন্ডার গার্টেনের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।
স্থান
সোনারগাঁও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রিন চাইল্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থীর হাতে জন্মদিনের উপহার তুলে দেয়া হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিন চাইল্ড কিন্ডার গার্টেনের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।
তিনি বলেন, আমাদের আশেপাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ নৈতিক দায়িত্ব। আমাদের উচিৎ আশেপাশের মানুষের খোঁজ-খবর নেয়া। তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়া।
এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিতি ছিলেন।