ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন গোলাম সারোয়ার (৪২), সাইদুল ইসলাম সোহাগ (৩২), সজল (৩৫), রাকিব হোসেন (২৩), রবিউল হাসান ওরফে নবী হোসেন (২০), আরিফ (৩৫), রিফাত (২৪), আ. মান্নান (১৯), রুবেল (৩৭), ইকবাল হোসেন (২৮), বিমল চন্দ্র দাস (৫০), আকিব (২২), সুরুজ মূধা (২১), মুসলিম (৪৮), ইউসুফ (৩৫), মামুন (৪৫), নজরুল (৪৯), শুকুর আলী (৪৫), শাকিল (৩৩), হাদম মোল্লা (৩৭), মনসুর আলী (৩৮), শাকিল (২০), মুক্তাকিম (২৫), সেলিম (৫৫), রকি (২৮), রবিন (২০), মোনারুল (৪২) ২৮, ওমর ফারুক (৩০) ও নূর নবী (৪২)।
এদের মধ্যে দুইজন পরোয়ানা মূলে, ২২ জন মোবাইল কোর্ট মোতাবেক এবং পাঁচজনকে পুরোনো মামলায় গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : ডিএমপি নিউজ