নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সাধারণ জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ফতুল্লার মুসলিম নগর এলাকার কামালের ছেলে তালহা শেখ (২২), মহিউদ্দিনের ছেলে কামাল (৫৫) ও জামাল (৪৮)। আটক ব্যক্তিদের মধ্যে তালহা শেখ শামীম ওসমানের অয়ন ওসমানের অনুসারী।

স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক তালহা শেখ ছাত্র আন্দোলন দমাতে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্র-জনতার ওপরে নির্যাতন চালিয়েছিল। তার প্রভাবে হাসিনা সরকারের শাসনামলে আটক তালহা শেখ ও পরিবারের সদস্যরা স্থানীয় মহলে প্রভাব বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘স্থানীয়রা তিন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। আটক আসামিরা আওয়ামী লীগের রাজনীতি করত কিনা তা এখনো নিশ্চিত নই। আমরা বিষয়টি তদন্ত করছি।’