ফেনী সোনাগাজীর শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শুভেচছা বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মাদরাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক মাহমুদুল হাসান ও সদস্য সচিব মাওলানা আবুল কাশেম।

মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থী শাহি নুর হোসেন ও কেফায়েত উল্যাহ জনির সঞ্চালনায় এবং মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সোনাগাজী -দাগনভুঞা উন্নয়ন পরিষদের সভাপতি ও মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা: ফখরুদ্দিন মানিক, মাদরাসার কৃতি শিক্ষার্থী নোয়াখালী আলিয়া মাদরাসারসহ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার তরিকুল ইসলাম, মাওলানা মো: মোস্তফা ও মাওলানা কালিমুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার কৃতি শিক্ষার্থী, ছাড়াইত কান্দি হোসাইনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরনবী, নোয়াখালী আলিয়া মাদরাসারসহ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী দাগনভুঞা উন্নয়ন পরিষদের সদস্য মো: মোস্তফা, জুলাই আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে শহীদ বোরহানে ভাই আমানত উল্যাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তরিকুল ইসলাম, আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কালিম উল্যাহ, সোনাগাজী পৌরসভার সাবেক কমিশনার আব্দুল মান্নান, মাওলানা মোয়াজ্জেম হোসেন খাজা নাজিমুদ্দিন বিএসসি, মাষ্টার বেলায়েত হোসেন, মাওলানা হোসাইন আহাম্মদ, মাওলানা শিহাব উদ্দিন, প্রফেসার আবু ইউচুপ প্রমুখ।

সংবর্ধনা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইসলামি সংগীতশিল্পীদের আয়োজনে চমৎকার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মাদরাসাটি শতবর্ষ শেষ করার মধ্যে দিয়ে হাজার হাজার আলেম, ডাক্তার, ইনজিনিয়ার আইনজীবী, শিক্ষকসহ অসংখ্য গুণিজন তৈরি করার মধ্যে দিয়ে মাদরাসাটি জাতীয় পর্যায়ে অবদান রেখে যাচ্ছে।

উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি একশত আট বছর শেষ করে ১০৯ বছরে পা রেখেছে বলে জানা গেছে।