ইসরাইলি নৃশংস হত্যার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাওহিদী জনতা এ বিক্ষোভ মিছিল জার্দিস মোড় থেকে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য দেন উপজেলা জামায়েতে ইসলামীর আমির মো: আব্দুল হামিদ, উপজেলা সেক্রেটারি মো: হাবিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মো: সোলেমান হোসেন, পৌর সেক্রেটারি মো: সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহিদুল মাস্টার, সেক্রেটারি দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের সেক্রেটারি মনির হোসেন, যুব জামায়াতের সহ-সেক্রেটারি জাহিদ হাসান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক সবুজ ও বিএনপি নেতা শাহিন প্রমূখ।