বরিশালের গৌরনদীতে ৭৫০ টাকা কেজি দরের গরুর গোশত ৮০০ টাকায় বিক্রি করায় বাবুল সরদার নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার আশোকাঠী বাজারে অভিযান চালিয়ে খানজাহান আলী মিট হাউসের মালিক কসাই বাবুল সরদারকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন ।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর গোশত ৭৫০ টাকা দরে বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে রোববার সকাল থেকে আশোকাঠী বাজারের খানজাহান আলী মিট হাউসে প্রতি কেজি গোশত ৮০০ টাকা দরে বিক্রি করে আসছে এ অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে দোকানের মালিক বাবুল কসাইকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।