বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড আল-আমীন ইয়াতিম খানা জামে মসজিদে পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে আলোচনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সবুজ, বাইতুল মাল সম্পাদক মো: আনোয়ারুল হক নিরু, পৌর বাইতুল মাল সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, মো: আনোয়ারুল হক মুস্তাফা টিপু, কর্মী মো: আবদুল অয়াহিদ মাসুম, মো: বেলাল হোসেন, মো: টুটুল শরীফ প্রমুখ।

কর্মী সম্মেলন শেষে প্রায় ১৫০ জন কর্মী ও আগত মেহমানদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।