বরিশালের আগৈলঝাড়ায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদি হাসান এবং কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম সাকিলের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করেন ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সহ-দফতর সম্পাদক এবং আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম মোর্শেদ সজীব।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মো: সেলিম হোসেন, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার ও সালমান হাসান রিপন, গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত উদ্দিন খান মনু এবং সদস্য সচিব বদিউজ্জামান সরল।
অনুষ্ঠানটি সমন্বয় করেন ড্যাবের সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাজিদ ইমতিয়াজ।
ডা: গোলাম মোর্শেদ সজীব বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। ড্যাব চিকিৎসকদের সংগঠন হলেও পরিবেশবান্ধব সমাজ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরসহ বিভিন্ন সড়কের পাশে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।