চকরিয়া উপজেলার কোনাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ও ড্রাম ট্রাকে চাপা পড়ে প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ চারজন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ও বৃহস্পতিবার (২২ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুম ঘাট এলাকায় প্রাণ কোম্পানির কবারভ্যানের সাথে মিনি কবারভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কভারভ্যান গাড়ি উল্টে গিয়ে চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এতে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এ সময় সড়কে দীর্ঘ এক ঘণ্টার মতো যানযটের সৃষ্টি হয়।

অন্যদিকে বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নে সিকদারপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আরিফ (৩৫) মোটরসাইকেল নিয়ে পেকুয়া যাওয়ার পথে হরিনাফাড়ি রাস্তার মাথায় ড্রামট্রের সাথে ধাক্কা খেয়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত আরিফ পূর্ব কোনাখালী ৫ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মরহুম ফজল কাদেরের ছেলে বলে জানা গেছে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দু’টি আটক করে এবং যানচলাচলের ব্যবস্থা করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে আরিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে বলেও জানান তিনি।