বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
আহতরা হলেন- মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫) ও পলাশ বিশ্বাস (৩২)। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদরাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন।