ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক নজরুল ও রাজিব নামের এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে দাগনভূঞা-বসুরহাট রোডে এয়াকুবপুর ইউনিয়নের শরিফপুর রাস্তার মাথায় ইউনিক গ্যাস পেট্টোল পাম্প (নতুন পোল) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা দুধমুখা ও দক্ষিণ চাঁনপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, একটি দ্রুতগামী ট্রাক বসুরহাট থেকে আসছিল আর সিএনজি অটোরিকশা দাগনভূঞা থেকে দুধমুখা যাচ্ছিল পথে ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি ড্রাইভার ও এক যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সোহরাব তানবীর জানান, আমরা দু’জনকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ‘নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।