কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজ আবদুল্লাহ তাহের তামিম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তামিম উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আবুল হাশিমের ছেলে।
এর আগে, রোববার (১৮ মে) বিকেলে ঈদগাঁও নদীতে মাছ ধরতে গিয়ে তামিম নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য পরিবারের সদস্য এবং এলাকাবাসী জোর তৎপরতা শুরু করেন এবং আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় ঈদগাঁও নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিতভাবে কেউ কিছু জানায়নি।