বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে গত ২৫ মার্চ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ উপজেলার কালনা গ্রামের ইমরান খলিফা, পূর্ব হোসনাবাদ গ্রামের জামাল হোসেন ও পশ্চিম শাওড়া গ্রামের ইলিয়াস খানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঈদ কার্ড ও ঈদ সামগ্রী তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান মনির, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, ফখরুল হোসেন, গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুদ হাসান মিঠু, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, সদস্য মাসুম হাওলাদার, মহিলা দল নেত্রী হোসনেয়রা বেবী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিমের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। আমরা আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী এবং শহীদ পরিবারকে সম্মান জানিয়ে তারেক রহমানের চিঠি পৌঁছে দিচ্ছি।