মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা যুব বিভাগের আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ একটি রেস্তোরাঁয় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব। প্রধান আলোচক ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

গৌরনদী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুহুল আমিন সবুজের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া, গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন শিকদার, পৌর জামায়াতের আমির মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ফয়সাল ইসলাম।