কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ইসমত আরা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে এ ঘটনা ঘটে।
ইসমত আরা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ছাইরাখালী জলদাস পাড়ার আলমগীরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, খাবারের খোঁজে বন্যহাতি গ্রামে চলে আসার পথে ইসমত আরা সামনে পড়ে যায়। এ সময় তিনি পালাতে চাইলে হাতিটি শুঁড় দিয়ে ধরে আঘাত করলে ঘটস্থলেই মারা যান।
ফাঁসিয়া খালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কুতুবউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন।