বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ সোমবার সকাল ৯টায় ৬০তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৫৫, যা ‘সহনীয়’ পর্যায়ে পড়ে।

অন্যদিকে, ২৩২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জেরুজালেম- যার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও ইরাকের বাগদাদ (স্কোর ১৭৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কামপালা (১৬৫) ও ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৩)।

একিউআই সূচক অনুযায়ী, স্কোর ৫০-১০০ হলে বাতাসকে ‘মাঝারি’ মানের ধরা হয়। ১০১-১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর। ২০১-৩০০ স্কোর মানে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।