ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল।
গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।