প্রথম দুই ম্যাচ হারের পর জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

মঙ্গলবার পুল ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল চারটি করেন যথাক্রমে-শিমুল ইসলাম, মেহেদী হাসান, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩-২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফলে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি কাজাখস্তান।

আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।