ফিফা র্যাংকিংয়ে ৯৪-এ অবস্থান ইন্দোনেশিয়ার। আসিয়ান অঞ্চলের এই দেশটির সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সফল বাংলাদেশ নারী ফুটবল দল।
শনিবার (৩১ মে) জর্দানের আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন জাতি ফুটবলের প্রথম ম্যাচে আফঈদা খন্দকার প্রান্তিরা রুখে দিয়েছে ইন্দোনেশিয়াকে। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
খেলা শেষে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, ম্যাচে বাংলাদেশ দল দুর্দান্ত ম্যাচ খেলেছে। কয়েকটি চান্স মিস করেছে না করলে জিততে পারতো।
উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ দলের সাথেও ইন্দোনেশিয়া পুরুষ দলের খেলা গোলশূন্য ড্র হয়েছিল। তা ২০২২ সালে জাকার্তায়। ফিফা প্রীতি ম্যাচ ছিল তা। বাংলাদেশের পরের ম্যাচ ৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে। ২০২১ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশকে ০-৫ গোলে হারিয়েছিল জর্দান।