ফ্রান্সের বিপক্ষে এমনিও জিততাম না : হলান্ড
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে নরওয়ে বড় ব্যবধানে হেরেছে। হারের পর উঠে আসে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার বিতর্কিত সিদ্ধান্তের কথা। এতে ব্যাপক সমালোচনার বিদ্ধ হন কোচ স্টালে সোলবাকেন। কোচের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন আর্লিং হলান্ড। তিনি জোর দিয়ে বলেছেন, এতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন হতো না।
বোস্টনের স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা হলান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের খেলতে না দেখে ক্ষোভ প্রকাশ করেন। গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট হলান্ড’ স্লোগান দিতে থাকেন ফুটবলপ্রেমীরা। ম্যাচ শেষে হলান্ড বলেন, ‘ফ্রান্সের শক্তির কাছে এমনিতেও হেরে যেতেন। ম্যাচের আগেই বলেছিলাম যে এই ম্যাচের ফলাফল নিয়ে চিন্তিত নই আমরা। ফ্রান্স স্পষ্টভাবেই সেরা দল এবং তাদের প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’