মিরসরাইয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Printed Edition
চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের বিচারসহ সব শিক্ষকের মর্যাদাপূর্ণ নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষকদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত: গত শনিবার রাতে মিরসরাই পৌরসদরে লতিফিয়া গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর ওপর হামলার ঘটনা ঘটে।