৩ দিনে ডিএমপির ট্রাফিক আইনে ৩১৪৬ মামলা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই ৩ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তিন হাজার ১৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এর মধ্যে শুধু মোটরসাইকেলে মামলা করা হয় এক হাজার ৪৮০টি, যা মোট মামলার ৪৭ শতাংশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, ২৭৩টি বাস, ৯১টি ট্রাক, ১৭৪টি কাভার্ডভ্যান, ৪৩৭টি সিএনজি ও এক হজার ৪৮০টি মোটরসাইকেলসহ মোট তিন হাজার ১৪৬টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে মতিঝিল বিভাগে ৪৪১টি, ওয়ারী বিভাগে ৩২২টি, তেজগাঁও বিভাগে ৩৭৯টি, মিরপুর বিভাগে ৪১৮টি, গুলশান বিভাগে ৫০৩টি, উত্তরা বিভাগে ৪৯১টি, রমনা বিভাগে ২২৪টি, লালবাগ বিভাগে ৩৯৩ টি মামলা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে ৭৩০টি গাড়ি ডাম্পিং ও ৩৮৬টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।