ইউডিজেএফবির সভাপতি মতিন, সাধারণ সম্পাদক ইমন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী দুই বছরের (২০২৬-২৭) জন্য নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হাসান ইমন।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার অমিতোষ পাল। নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন, নয়া দিগন্তের খালিদ সাইফুল্লাহ ও ডেইলি অবজারভারের মিজানুর রহমান। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন, সহসভাপতি পদে দেশ রূপান্তরের ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার ইয়াছিন রানা, অর্থ সম্পাদক পদে ডেইলি সানের রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে বিজনেস স্ট্যান্ডের জাহিদুল ইসলাম, প্রচারণ ও প্রকাশনা সম্পাদক পদে আরটিভির মো: বিল্লাল হোসেন (সাগর), দফতর সম্পাদক পদে সমকালের লতিফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন, আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টিফোরের দেলাওয়ার হোসাইন দোলন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আমার দেশের মাহমুদা ডলি, যমুনা টিভির মঈনুল ইসলাম (রাজীব), দেশ টিভির নিয়াজ মোর্শেদ ও নয়া দিগন্তের আব্দুল কাইয়ুম। সাধারণ সভায় ফয়সাল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মতিন আব্দুল্লাহ। এ সময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সব সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।